বাংলাদেশে (২৫ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন। এরপর তারেক রহমান ও তার পরিবারকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।
সিলেটে পৌঁছে বিমান থেকে নামার আগে ক্যামেরাবন্দি হন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। বাসের সামনে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাদের সালাম দেন। লাল–সবুজ রঙের একটি বাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় গণসংবর্ধনাস্থলের যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সেখানে আগে থেকে অপেক্ষারত লাখো মানুষের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।
0 Comments